কর অঞ্চল-৯ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ৯ ক্যাটাগরিতে ৩৮ পদে TAX9 Dhaka Job Circular

October 25, 2026
Application ends: November 15, 2026
Apply Now

Job Overview

  • Date Posted
    October 25, 2026
  • Location
  • Expiration date
    October 13, 2027
  • Gender
    Male and Female
  • Industry
    Government - Public Administration

Job Description

কর অঞ্চল-৯ ঢাকায় নিয়োগ দেয়া হবে।  ৯ টি শূন্যপদে ৩৮ জনকে নিয়োগ দেবে।  পদটিতে নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।  বিস্তারিত নিচে দেওয়া হল।

কর অঞ্চল-৯ ঢাকায় উচ্চমান সহকারী, সাঁট লিপিকারসহ ৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:

অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নিয়ন্ত্রণাধীন কর অঞ্চল-৯ ঢাকা নতুন tax9 dhaka job circular 2026 প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরে প্রকাশিত এই tax office job circular 2026-এ ০৯টি ক্যাটাগরির পদে মোট ৩৮ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে আছে সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক, মেশিন অপারেটর, নোটিশ সার্ভার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী। এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন, তবে শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা যোগ্য। প্রার্থীর বয়স ০১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বেতন স্কেল ২০,০০০ থেকে ৫৮,০০০ টাকা (১৩তম থেকে ২০তম গ্রেড)। আবেদন অনলাইনে tax9.teletalk.com.bd পোর্টালে ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর ২০২৬ বিকাল ৫:০০টা পর্যন্ত। একজন প্রার্থী শুধু একটি পদেই আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক যুগান্তর

বিস্তারিত জানতে নিচের মূল সার্কুলারটি দেখুন-

TR-0013

 

TAX9 Dhaka job circular 2026 — কর অঞ্চল-৯ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি:

আবেদন প্রক্রিয়া: অনলাইন

আবেদনের লিংক: https://tax9.teletalk.com.bd

আবেদন শুরুর তারিখ: ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা

এক নজরে (Job Summary)

বিষয় তথ্য
প্রতিষ্ঠান কর অঞ্চল-৯ ঢাকা
মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় (জাতীয় রাজস্ব বোর্ডের অধীন)
কর্মস্থল ৩২ গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা
মোট পদ ৩৮টি (৯ ক্যাটাগরি)
জেলা শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা
বয়সসীমা ০১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮–৩২ বছর
বেতন ২০,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড ১৩–২০)
আবেদন ফি ১ থেকে ৬ নং পদে ১১২ টাকা, ৭ থেকে ৯ নং পদে ৫৬ টাকা
অনগ্রসর প্রার্থীদের ফি ৫৬ টাকা (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)
আবেদন শুরু ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০
আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৫:০০
আবেদন পদ্ধতি অনলাইন (tax9.teletalk.com.bd)
বিজ্ঞপ্তির সোর্স দৈনিক যুগান্তর, ২৫ অক্টোবর ২০২৬
স্মারক নম্বর ১ই-১০/প্রঃনিয়োগ/কঃঅঃ-৯/২০২৬-২০২৭/(অংশ-৩)/২৪৭
ওয়েবসাইট taxeszone9dhaka.gov.bd
ফোন ০২-২২৪৪৭১৩৬৪

আবেদন ফি (বিস্তারিত)

পদ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
০১ থেকে ০৬ নং পদ ১০০ টাকা ১২ টাকা ১১২ টাকা
০৭ থেকে ০৯ নং পদ ৫০ টাকা ৬ টাকা ৫৬ টাকা
অনগ্রসর প্রার্থী (সব গ্রেড) ৫০ টাকা ৬ টাকা ৫৬ টাকা

আবেদন করার পদ্ধতি (ধাপে ধাপে)

হাতের কাছে রাখুন: পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর, রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB), স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB), NID বা জন্ম নিবন্ধন নম্বর, সচল মোবাইল নম্বর ও টেলিটক প্রিপেইড সিম

  1. tax9.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকুন
  2. “Application Form” অপশনে ক্লিক করে একটি পদ নির্বাচন করুন
  3. Teletalk Alljobs-এর মেম্বার হলে “Yes” দিয়ে আইডি দিন, না হলে “No” সিলেক্ট করে ফরম খুলুন
  4. নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা ও শিক্ষাগত তথ্য মূল সনদ অনুযায়ী নির্ভুলভাবে পূরণ করুন
  5. ছবি ও স্বাক্ষর আপলোড করুন
  6. ফরম সাবমিট করে Applicant’s Copy রঙিন প্রিন্ট করে রাখুন
  7. সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক সিম থেকে ২টি SMS পাঠিয়ে ফি জমা দিন

SMS ফরম্যাট (১৬২২২ নম্বরে):

  • প্রথম SMS: TAX9 <space> User ID (উদাহরণ: TAX9 ABCDEF)
  • দ্বিতীয় SMS: TAX9 <space> YES <space> PIN Code (উদাহরণ: TAX9 YES 12345678)

User ID বা PIN ভুলে গেলে:

  • PIN উদ্ধার: TAX9 Help User <User ID>
  • User ID উদ্ধার: TAX9 Help PIN <PIN No>

ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না। নিজের টেলিটক সিম না থাকলে পরিবার বা পরিচিত কারো টেলিটক সিম ব্যবহার করা যাবে।

পরীক্ষার ধাপ

  • লিখিত পরীক্ষা, এরপর মৌখিক পরীক্ষা
  • সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও ড্রাইভার পদে ব্যবহারিক পরীক্ষা হবে। এতে Standard Aptitude Test, বাংলা ও ইংরেজি টাইপিং গতি এবং ড্রাইভিং পরীক্ষা অন্তর্ভুক্ত
  • প্রবেশপত্র SMS-এর মাধ্যমে জানানো হবে এবং tax9.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে

ভাইভায় যা যা লাগবে

  • সব শিক্ষাগত সনদের মূল কপি ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছায়ালিপি
  • সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • নাগরিকত্ব সনদ (ইউপি চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর প্রদত্ত)
  • NID বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল ও সত্যায়িত কপি
  • চারিত্রিক সনদ (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)
  • Applicant’s Copy ও প্রবেশপত্র
  • কম্পিউটার প্রশিক্ষণ ও দক্ষতার সনদ এবং অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • গাড়ি চালক পদে বিআরটিএ-র বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল ও সত্যায়িত কপি
  • চাকরিরত বা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের লিখিত অনুমতিপত্র
  • কোটা দাবি করলে সংশ্লিষ্ট সনদ

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না
  • বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়
  • বিভাগীয় প্রার্থীদের আবেদনের আগেই কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে এবং মৌখিক পরীক্ষায় দেখাতে হবে
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো TA/DA দেওয়া হবে না
  • ভুল বা অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
  • কর্তৃপক্ষ পদসংখ্যা কমাতে বা বাড়াতে এবং বিজ্ঞপ্তি বাতিল করতে পারবে
  • কারিগরি সমস্যায় টেলিটকের ফেসবুক পেজ (facebook.com/alljobsbdteletalk) বা ই-মেইলে যোগাযোগ করুন

jobmatchingbd.com ওয়েবসাইটে প্রকাশিত চাকুরির বিজ্ঞাপনদাতা, অর্থ চাইলে বা কোন  বিভ্রান্তিকর তথ্য দিলে অনুগ্রহ করে উক্ত বিজ্ঞপ্তি নিজ দায়িত্বে যাচাই করে নিন। গুগল থেকে, প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদির মাধ্যমে যাচাই করে নিতে পারেন। সামাজিক সেবা হিসেবে আমরা সর্বদা সঠিক এবং নির্ভরযোগ্য মাধ্যম থেকে সর্বশেষ চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে থাকি এছাড়াও, নিয়োগকর্তারা আমাদের সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিজ প্রতিষ্ঠানের চাকুরির বিজ্ঞপ্তি প্রচার করে। অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব jobmatchingbd.com বহন করবে না।

Complain : support@jobmatchingbd.com, 01519-170970 WhatsApp


Essential Job Searching Tips:

tax9 dhaka job circular 2026,কর অঞ্চল-৯ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, tax office job circular 2026, taxes zone 9 dhaka job circular, tax9 teletalk com bd, কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-৯ নিয়োগ, nbr job circular 2026, উচ্চমান সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, shorthand typist cum computer operator job circular, office assistant cum computer typist job circular, machine operator job circular government, notice server job circular bd, security guard job circular government dhaka, ministry of finance job circular 2026, dhaka metropolitan district job circular