কর অঞ্চল-৬ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ৭ ক্যাটাগরিতে ৪১ পদে TAX6 Dhaka Job Circular

October 18, 2026
Application ends: November 14, 2026
Apply Now

Job Overview

  • Date Posted
    October 18, 2026
  • Location
  • Expiration date
    October 13, 2027
  • Gender
    Male and Female
  • Industry
    Government - Public Administration

Job Description

কর অঞ্চল-৬ ঢাকা-এ নিয়োগ দেয়া হবে।  ৭ টি শূন্যপদে ৪১ জনকে নিয়োগ দেবে।  পদটিতে নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।  বিস্তারিত নিচে দেওয়া হল।

কর অঞ্চল-৬ ঢাকায় প্রধান সহকারী, কম্পিউটার অপারেটরসহ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:

অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নিয়ন্ত্রণাধীন কর অঞ্চল-৬ ঢাকা নতুন tax6 dhaka job circular 2026 প্রকাশ করেছে। এই tax office job circular 2026-এ ০৭টি ক্যাটাগরির পদে মোট ৪১ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে আছে কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক ও অফিস সহায়ক। এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন, তবে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা যোগ্য। প্রার্থীর বয়স ০১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে এবং বেতন স্কেল ২০,০০০ থেকে ৫৮,০০০ টাকা (১৩তম থেকে ২০তম গ্রেড)। আবেদন অনলাইনে tax6.teletalk.com.bd পোর্টালে ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০টা পর্যন্ত। একজন প্রার্থী শুধু একটি পদেই আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট, ১৮ অক্টোবর ২০২৬

বিস্তারিত জানতে নিচের মূল সার্কুলারটি দেখুন-

TR-009

 

TAX6 Dhaka job circular 2026 — কর অঞ্চল-৬ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন প্রক্রিয়া: অনলাইন 

আবেদনের লিংকঃ https://tax6.teletalk.com.bd

আবেদন শুরুর তারিখ:  ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:০০ টা

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ টা

আবেদন করার পদ্ধতি (ধাপে ধাপে)

  1. ২৫ অক্টোবর সকাল ১০টার পর tax6.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকুন
  2. “Application Form” অপশনে ক্লিক করে একটি পদ নির্বাচন করুন
  3. ফরমের সব ঘর মূল সনদ অনুযায়ী নির্ভুলভাবে পূরণ করুন
  4. রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন
  5. সাবমিট করে Applicant’s Copy ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন
  6. সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠিয়ে ফি জমা দিন

SMS ফরম্যাট (পাঠাতে হবে ১৬২২২ নম্বরে):

  • প্রথম SMS: TAX6 <space> User ID
  • দ্বিতীয় SMS: TAX6 YES <space> PIN Code (অর্থাৎ TAX6 <space> YES <space> PIN Code)

ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না। নিজের টেলিটক সিম না থাকলে পরিবারের বা পরিচিত কারো টেলিটক সিম ব্যবহার করা যাবে।

পরীক্ষার ধাপ

  • ১ থেকে ৬ নং পদ: লিখিত পরীক্ষা, এরপর ব্যবহারিক পরীক্ষা (টাইপিং/Standard Aptitude Test/ড্রাইভিং), তারপর মৌখিক পরীক্ষা
  • ৭ নং পদ (অফিস সহায়ক): লিখিত পরীক্ষার পর সরাসরি মৌখিক পরীক্ষা
  • প্রবেশপত্র SMS-এর মাধ্যমে জানানো হবে এবং tax6.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে

ভাইভায় যা যা লাগবে

  • সব শিক্ষাগত সনদের মূল কপি ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছায়ালিপি
  • সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • নাগরিকত্ব সনদ (ইউপি চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর প্রদত্ত)
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ
  • চারিত্রিক সনদ (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)
  • Applicant’s Copy ও প্রবেশপত্র
  • কম্পিউটার প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • গাড়ি চালক পদে বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল ও সত্যায়িত কপি
  • কোটা দাবি করলে সংশ্লিষ্ট সনদ

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না
  • বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো TA/DA দেওয়া হবে না
  • ভুল বা অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
  • প্রযুক্তিগত সমস্যায় টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন, অথবা মেইলের সাবজেক্টে Organization Name: TAX6, Post Name, User ID ও Contact Number উল্লেখ করুন

jobmatchingbd.com ওয়েবসাইটে প্রকাশিত চাকুরির বিজ্ঞাপনদাতা, অর্থ চাইলে বা কোন  বিভ্রান্তিকর তথ্য দিলে অনুগ্রহ করে উক্ত বিজ্ঞপ্তি নিজ দায়িত্বে যাচাই করে নিন। গুগল থেকে, প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদির মাধ্যমে যাচাই করে নিতে পারেন। সামাজিক সেবা হিসেবে আমরা সর্বদা সঠিক এবং নির্ভরযোগ্য মাধ্যম থেকে সর্বশেষ চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে থাকি এছাড়াও, নিয়োগকর্তারা আমাদের সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিজ প্রতিষ্ঠানের চাকুরির বিজ্ঞপ্তি প্রচার করে। অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব jobmatchingbd.com বহন করবে না।

Complain : support@jobmatchingbd.com, 01519-170970 WhatsApp


Essential Job Searching Tips:

tax6 dhaka job circular 2026, কর অঞ্চল-৬ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, tax office job circular 2026, taxes zone 6 dhaka job circular, tax6 teletalk com bd, কর কমিশনারের কার্যালয় নিয়োগ ২০২৬, nbr job circular 2026, head assistant job circular 2026, computer operator job circular government, shorthand typist cum computer operator job circular, office assistant cum computer typist job circular, driver job circular government dhaka, office sohayok job circular 2026, ministry of finance job circular 2026, dhaka district job circular 2026